সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দরগাহ মসজিদে দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দরগাহ মসজিদে দোয়া মাহফিল

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দুইবারের সফল সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের শারীরিক সুস্থতা কামনা করে সিলেট হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এমপির সাবেক পিএস ও বৃহত্তর হেতিমগঞ্জ যুব উন্নয়ন ফোরামের আহ্বায়ক মানবাধিকার কর্মী সুজন খানের উদ্যোগে শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া হয়।
দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুযায়ফা হুসাইন চৌধুরী সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের শারীরিক সুস্থতার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে মোনাজাত করেন।
দোয়া মাহফিলে তিনি যেন সুস্থ হয়ে অতীতের মতো সিলেটের মাটি ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন সেই প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতিকে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়াও গোলাপগঞ্জের হেতিমগঞ্জ নবাবী জামে মসজিদে বাদ জুমআ মোনাজাত করেন মসজিদের ইমাম খতিব হাফিজ মাওলানা সুয়াইব আহমদ মারুফ।
দোয়া মাহফিলে স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক, যুব সমাজসহ নানা শ্রেণি পেশার মুসল্লি উপস্থিত ছিলেন।– বিজ্ঞপ্তি


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট