ওসমানী ল্যাবে ২৪ ঘণ্টায় সিলেটের আরও ৭১ জন শনাক্ত

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০

ওসমানী ল্যাবে ২৪ ঘণ্টায় সিলেটের আরও ৭১ জন শনাক্ত

সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রোববার (২৮ জুন) এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন। সংবাদমাধ্যমকে শনাক্তের বিষয়ে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, আজ হাসপাতালের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট