১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
সাবেক অর্থমন্ত্রী মরহুম এম.সাইফুর রহমানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী এম, ফয়জুর রহমান রবিবার সকাল ৬টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক , এশিয়ান সার্ভেয়ার্স লিঃ। এছাড়া, ইউনিয়ন ক্যাপিটাল লিঃ ও পূবালী ব্যাংক লিঃ,আইআইএফসি, ন্যাশনাল টি কোম্পানি লিঃ-এর ও সাবেক পরিচালক ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত ছিলেন।মৃত্যু কালে দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড. একে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ এবং জালালাবাদ ভবন ট্টাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন । শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত করেন এবং সেই সাথে মরহুমের পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মেয়র আরিফের শোক
সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ছোট ভাই, লেখক-গবেষক মো. ফয়জুর রহমান ফখরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
রোববার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকায় নিজ বাসা ভবনে তিনি মৃত্যুবরণ করেন মো. ফয়জুর রহমান (ইন্নালিল্লাহি…….রাজিউন)।
তিনি ব্যাংক ব্যবস্থা ও অর্থনীতির ওপর অসংখ্য গবেষণাধর্মী বই লিখেছেন। তিনি এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনিয়ন ক্যাপিটাল ও পূবালী ব্যাংকসহ অনেক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D