মুসল্লীদের সুরক্ষিত রাখতে টিলাগড় মসজিদে বসলো জীবানুনাশক টানেল

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

মুসল্লীদের সুরক্ষিত রাখতে টিলাগড় মসজিদে বসলো জীবানুনাশক টানেল

সিলেট নগরীর ২০নং ওয়ার্ডের টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে কাউন্সিলর আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও ক্যাপ ফাউন্ডেশনের সহায়তায় স্থাপিত হলো জীবানুনাশক টানেল। মসজিদে আগত মুসল্লীদের সুবিধার্থে করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতার অংশ হিসেবে জীবানুনাশক এ টানেলটি স্থাপন করা হয়।

ইংল্যান্ডের চ্যারিটি প্রতিষ্ঠান ক্যাপ ফাউন্ডেশন এর আগে সিটি কর্পোরেশন, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে জীবানুনাশক টানেল উপহার হিসেবে প্রদান করেছে।

বুধবার নগরীর টিলাগড়ে কাউন্সিলর আজাদের আহবানে টিলাগড় জামে মসজিদে স্থাপন করা হলো জীবানুনাশক এই টানেলটি।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, ক্যাপ ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি বোরহান উদ্দিন ক্বাসেমী।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট