জালালাবাদ থানা পুলিশের হাতে আটক ডাকাত আব্দুল নূর প্রকাশ

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

জালালাবাদ থানা পুলিশের হাতে আটক ডাকাত আব্দুল নূর প্রকাশ

সিলেটের কুখ্যাত ডাকাত আব্দুল নূর প্রকাশ নূর মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে নগরীর জালালাবাদ থানার কালীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে থাকা দুই হাজতির দেয়া তথ্যমতে এক বিশেষ অভিযান পরিচালনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অভিযানে নগরীর কালীবাড়ী থেকে দক্ষিণ সুরমা থানার এক মামলায় কুখ্যাত এই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর মিয়া সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়ার মৃত সালাউদ্দিনের ছেলে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট