বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফেরদৌস চৌধুরী’র মৃত্যুতে বিএনপি নেতার শোক

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফেরদৌস চৌধুরী’র মৃত্যুতে বিএনপি নেতার শোক

২৩ জুন ২০২০, মঙ্গলবার : সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি’র পিতা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফেরদৌস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার।

গনমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফেরদৌস চৌধুরী ছিলেন আদর্শ এক ব্যক্তিত্ব। স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। একজন আদর্শবান ও গুণী মানুষ হিসেবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি হয়েছে।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।


উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফেরদৌস চৌধুরী (৭৮) আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে সিলেট রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি’র পিতা। দেওয়ান ফেরদৌস চৌধুরী কুয়ারপার জামে মসজিদের সাবেক মোতায়াল্লি ছিলেন। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত কিডনিজনিত জটিল রোগে ভোগছিলেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট