১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
করোনাক্রান্ত হয়ে নিজ বাসায় হোম আইসোলেশনে থাকা সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ এবং অসুস্থ তার সহধর্মিনী সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজের পরিবারের পাশে দাড়িঁয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সোমবার বিকেলে তাদের তালতলা মাছুদিঘীর পাড়স্থ বাসায় গিয়ে এডভোকেট এটিএম ফয়েজ ও এডভোকেট রোকশানা বেগম শাহনাজ দম্পতির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। উপস্থিত নেতৃবৃন্দ এসময় অসুস্থ দম্পতির জন্য তাদের ছেলের হাতে ফলমুল উপহার দিয়ে আসেন। দুজনের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে সার্জারী শেষে অসুস্থ হয়ে চিকিৎসাধিন সিলেট মহানগর বিএনপি নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ খিজির হোসেন এনুকে দেখতে একটি হাসপাতালে যান এমদাদ হোসেন চৌধুরী। এসময় তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোজ খবর নেন তিনি।
এসময় তার সাথে ছিলেন মহানগর বিএনপির মানবাধিকার সম্পাদক মুফতী নেহাল উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রানা ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন প্রমূখ।
উপস্থিত নেতৃবৃন্দ করোনাক্রান্ত এডভোকেট এটিএম ফয়েজ, অসুস্থ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ এবং হাসপাতালে চিকিৎসাধিন বিএনপি নেতা খিজির হোসেন এনুর দ্রুত সুস্থতা কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D