১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক : ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধূপাগুল শহীদ মিনার পয়েন্ট হতে মহালদিক ব্রিজ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় রাস্তাটি সংস্কার অথবা বিকল্প রাস্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, এলাকার রাস্তাটি সংস্কার নেই দীর্ঘদিন। ফলে রাস্তার পিচ উঠে গিয়ে ছোটবড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। দু’ধার ভেঙে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে পাকা রাস্তাটি। অহরহ ঘটছে দুর্ঘটনা।
তারা আরো জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে ট্রাক্টর, ভটভটি, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল, মোটরবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পুঙ্গুত্ব বরণ করেছেন।
এ অবস্থায় রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার অথবা বিকল্প রাস্তার দাবিতে স্বোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা। এ লক্ষে গত শনিবার (২০জুন) “মানবসেবা সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাস্তা সংস্কার অথবা বিকল্প রাস্তার দাবিতে ৬ নং ওয়ার্ডের ১৭ টি গ্রামের মুরব্বিগণ ও সচেতন যুব সমাজকে নিয়ে সম্মিলিত নাগরিক উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে।
৬ নং ওয়ার্ডের প্রবীন মুরব্বি হাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে সভায় উপস্থিত সচেতন সমাজ রাস্তা বাস্তবায়নের দাবীতে আহ্বায়ক কমিটি গঠনের মত প্রকাশ করেন।
সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। ১৫ সদস্য উপদেষ্টা কমিটির সদস্যগণ হচ্ছেন, মাস্টার আজিজুর রহমান, বশির আহমদ মেম্বার, আব্দুর রহমান মেম্বার, হাজী হরমুজ আলী, হাজী সিরাজ মিয়া, সমশর আলী, আব্দুল খালিক, আব্দুল কাইয়ুম, আব্দুল খালিক, ছনির মিয়া, আব্দুল মনাফ, জহিরুল ইসলাম,লাল মিয়া,ছুয়াব আলী, আজির মিয়া।
৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আব্দুস সালামকে আহ্বায়ক এবং কামাল আহমদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আহ্বায়ক কমিটিতে যুন্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে, মোঃ মঈন উদ্দীন, তাজ উদ্দিন (ফকির আলী), আফতাব উদ্দীন, আব্দুল কবির, জাহেদ আহমদ, বিলাল আহমদ, সাইদুল ইসলাম, কছির উদ্দিন, তারেক আহমদ, তমিজুল ইসলাম, সুরমান আলী, দিলোয়ার হোসেন জিতু, আতাফুল মিয়া, উসমান আলী, হাফিজ শামীম আহমদ।
আহবায়ক কমিটির সদস্যগণ হলেন, খলিল মিয়া, শামীম আহমদ কাপতান, নবেন্দু মহা পাত্র (ছানা), রিপন মিয়া, হেলাল আহমদ, নিজাম উদ্দিন, জামাল আহমদ, বিরেন পাত্র, মন্টু সরকার, সালাহউদ্দিন ইমরান, কিবরিয়া আহমদ রাজন, মিছবাহ আহমদ, আনছার আলী, মোঃ ইমরান খান, আবু মিয়া, আলমাছ আলী, আব্দুল মালিক, জসিম উদ্দিন, কুতুব উদ্দিন, সেবুল আহমদ, মখতার মিয়া, রহিম খাঁ, আতাফুল মিয়া, বাদশা, নাঈম, রায়হান আহমদ রানা, নান্টু সরকার, হারিছ মিয়া, শিবিল আহমদ, আব্দুর রহিম, হাসিম আলী, মঈন উদ্দিন, ইমরান আহমদ, রায়হান, সুশেন পাত্র, সায়েস্তা মিয়া-প্রমুখ।সভায় উপস্থিত ছিলেন এলাকার যুব সমাজ, স্থানীয় সাধারন জনগন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D