করোনার ভয়ে কেউ এগিয়ে না আসায় মেয়র নিজেই দায়িত্ব নিলেন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

করোনার ভয়ে কেউ এগিয়ে না আসায় মেয়র নিজেই দায়িত্ব নিলেন

২২ জুন ২০২০, সোমবার : সিলেট নগরীর রাস্তায় অজ্ঞান অবস্থায় একটি রিকশায় পড়ে থাকা অসুস্থ ব্যক্তি দেখে সিসিক মেয়র গাড়ি থামান। এবং সাথে সাথে একটি এ্যাম্বুলেন্স দাড় করিয়ে গাড়িতে তোলে সোজা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মেয়র মহোদয়ের উপস্থিতে ইমার্জেন্সিতে পরীক্ষানিরীক্ষা করে ডাক্তার ঐ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।


সোমবার সন্ধ্যা ৬টা। সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের বাবুল ড্রাগ হাউজের সামনে রিক্সার মধ্যে এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যান। করোনা সন্দেহে কেউ এগিয়ে আসেনি। ওই সময় এ রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। লোকজনের ভীড় দেখে তিনি গাড়ি থামান এবং এগিয়ে আসেন। অজ্ঞান অবস্থায় দেখে তাৎক্ষণিক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষারনীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তখন নিহত ব্যক্তির পকেট থেকে একটি আইডি কার্ড পাওয়া যায়। নিহতের নাম অরুন কুমার দে। তিনি পার্কভিউ মেডিকেল কলেজের টেকনিশিয়ান পদে কাজ করছেন। পরে তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে তারা লাশ সমজে নেন। নিহত অরুন নগরীর ৩৪১/১ উত্তর বাগবাড়ির বাসিন্দা।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অজ্ঞান অবস্থায় দেখে অরুণকে তাৎক্ষণিক ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আরেকটু আগে মেডিকেলে আনলে হয়তো তাকে বাঁচানো যেত।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসরা ধারণা করছেন- অরুণ হার্ট অ্যাটাক হয়েছে। এ কারনেই তিনি মারা গেছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট