১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, জাসদ নেতা, সাবেক কৃতি ফুটবলার আফজাল হোসেন রফি আর নেই।
গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহিৃ..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি বৃদ্ধ পিতা,স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯ টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা আফজল হোসেন রফি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৮ জুন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন।
আফজল হোসেন রফি ছিলেন, গোলাপগঞ্জের একজন কৃতি ফুটবলার। এছাড়া, জাসদ ছাত্রলীগের প্রথম সারির একজন ছাত্র নেতা। গোলাপগঞ্জের তেল গ্যাস নিয়ে সাইপাম আন্দোলনসহ গোলাপগঞ্জের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে তার অগ্রণী ভূমিকা ছিল। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসামগম এড়াতে ঢাকাদক্ষিণ বাজারের শপিংমল বন্ধের দাবিতে সর্বস্তরের মানুষকে নিয়ে মানববন্ধনের আয়োজন করেছিলেন রফি। তার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D