সিলেট বিভাগে করোনা শনাক্ত ৩ হাজার ১৬৩ জনের, ২৪ ঘণ্টায় মৃত্যু এক জনের

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

সিলেট বিভাগে করোনা শনাক্ত ৩ হাজার ১৬৩ জনের, ২৪ ঘণ্টায় মৃত্যু এক জনের

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ।

স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর তথ্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩হাজার ১৬৩ জন-এ। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৬৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮৮, পরের অবস্থানে হবিগঞ্জ ৩৪২ জন আক্রান্ত হয়েছে। মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ২৬৫ জন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে।

বিভাগে মোট মারা যাওয়া ৫৭ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪৫ জন। এছাড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় ৪ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট জেলায় ৭১ জন, সুনামগঞ্জে ৯৫ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিভাগে এখন পর্যন্ত ৬৯৩ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪২ জন সুস্থ হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ১৯১, হবিগঞ্জে ১৬৬ এবং মৌলভীবাজারে ৯৪ জন সুস্থ হয়েছে।

করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট