সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

২০ জুন ২০২০, শনিবার : গোলাপগঞ্জ বিয়ানীবাজারের দুইবারের সাবেক সফল সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের শারীরিক সুস্থতা কামনা করে হেতিমগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জুন শুক্রবার জুম্মার নামাজের সময় এমপির সাবেক পিএস ও বৃহত্তর হেতিমগঞ্জ যুব উন্নয়ন ফোরামের আহবায়ক মানবাধিকার কর্মী সুজন খানের উদ্যোগে হেতিমগঞ্জ বাজারের চৌমুহিনী জামে মসজিদে এই দোয়া হয়। দোয়া মাহফিলে দরগাহ মাদ্রাসার শায়খুল হাদিস ও মসজিদের খতিব মাওলানা সালেহ আহমদ সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের শারীরিক সুস্থতা জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে মোনাজাত করেন।

দোয়া মাহফিলে কান্নাজড়িত কণ্ঠে তার জন্য সবাই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে উনার নেক হায়াত প্রার্থনা করেন। পাশাপাশি তিনি যেন সুস্থ্য হয়ে অতীতের মতো গোলাপগঞ্জ বিয়ানীবাজার মাটি ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন সেই প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় রাজনীতিবীদ, সমাজসেবক, যুব সমাজ সহ নানা শ্রেণি পেশার শত শত মুসল্লি উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট