সিসিকের অভিযানে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

সিসিকের অভিযানে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার অভিযানে ৫ দোকানিকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান,  নগরের লালদিঘীরপার ও টিলাগড়ে  অভিযান চালানো হয়েছে। এসময় ৫টি দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরাসহ সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫টি মামলা করা হয় এবং মোট ১২৫০০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট