বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে আওয়ামী লীগ নেতা শিরুলের শোক প্রকাশ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে আওয়ামী লীগ নেতা শিরুলের শোক প্রকাশ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের ২৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম শিরুল।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় তিনি আরো বলেন, উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার হয়ে চমক দেখান বদরউদ্দিন আহমদ কামরান। সেই থেকেই সিলেট পৌরসভার অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েন। বদরউদ্দিন আহমদ কামরান টানা ১৫ বছর ছিলেন পৌরসভার কমিশনার। মাঝখানে প্রবাসে থাকায় একবার নির্বাচন থেকে বিরত ছিলেন। ফিরে এসে ১৯৯৫ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কামরান।

২০০৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হলে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি। ওয়ান ইলেভেনের সময় দুই বার কারাবরণ করতে হয় এই নেতাকে। ২০০৮ সালে কারাগারে থাকা অবস্থায় নির্বাচনে লড়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। ১৯৮৯ সালে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সিলেটের আওয়ামী রাজনীতির শীর্ষ নেতৃত্বে আসেন বদর উদ্দিন আহমদ কামরান।

১৯৯২ সালে এবং ১৯৯৭ সালে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। ২০০২ সালে প্রথমবারের মত সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কামরান। ২০০৫ এ সম্মেলনের মাধ্যমে এবং ২০১১ সালে গঠিত কমিটিতে মহানগর আওয়ামী লীগের পুনরায় সভাপতির দায়িত্ব পান। দীর্ঘ তিন দশক সিলেটের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান।

সাধারণ মানুষের প্রাণের স্পন্দন বদর উদ্দিন আহমদ কামরান আজ আর আমাদের মাঝে নেই।  তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সিরাজুল ইসলাম শিরুল । প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট