সিলেটে বৃহস্পতিবার থেকে নতুন নিয়মে আসছে লকডাউন

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

সিলেটে বৃহস্পতিবার থেকে নতুন নিয়মে আসছে লকডাউন

সিলেটের রেড জোন এলাকা লকডাউনের ঘোষণা আসছে আগামীকাল।

ফলে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে সিলেট জেলার বিভিন্ন এলাকা ও মহানগর এলাকার রেড জোনের প্রস্তাব করা ১৯টি ওয়ার্ডে লকডাউন কার্যকর হবে। একইসঙ্গে ইয়েলো জোন ও গ্রিন জোনে চলাচলের নির্দেশনা দেওয়া হবে। সে ছক অনুযায়ী কাজ করবে আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন দপ্তরের লোকজন রেড জোন লকডাউনের বিষয়ক করণীয় শীর্ষক আলোচনায় বসেন। এই নিয়ে বুধবার জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে।

এদিকে যত দিন যাচ্ছে সিলেটে ততই বাড়তে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত ২ হাজার ৬১২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৪৯৫, সুনামগঞ্জে ৬৪১, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২১৫ জন। তবে নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা রয়েছে ৫৪ জনে। আর মঙ্গলবার নতুন করে সুস্থ হয়েছে আরও ৪ জন। এ নিয়ে ৫৫৯ জন সুস্থ হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট