কামরানের মৃত্যুতে বিএনপি নেতা এড. এমরান আহমদ চৌধুরী’র শোক

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০

কামরানের মৃত্যুতে বিএনপি নেতা এড. এমরান আহমদ চৌধুরী’র শোক

১৬ জুন ২০২০, মঙ্গলবার : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমি সত্যিই বাকরুদ্ধ বলার ভাষা নেই, সিলেটের দীর্ঘ দিনের রাজনৈতিক সমপ্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত ছিল তার অন্যতম একজন ছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। কোন কারনে রাজনৈতিক মাঠের অবস্থা সাংঘর্ষিক হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হত তখনই কামরান ভাই ঝাপিয়ে পড়তেন । যদিও ইদানীংকালে তার দলের কিছু নেতৃত্বের উগ্র মানসিকতার ফলে পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। চরমরাজনৈতিক বৈরিতার মাঝেও সবার সাথে তিনি সুসম্পর্ক রাখতেন। সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দুজনেই সিলেটের মানুষের ভরসার প্রতীক হিসাবে বিবেচিত। আজ সেই কামরান ভাই আমাদের ছেড়ে চলে গেলেন। বড় অসময়ে তাঁর এ চলে যাওয়ার মধ্য দিয়ে যে শূন্যতার সৃষ্টি হলো, তা অপূরণীয়।


জেলা বিএনপির এই নেতা বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের জান্নাত কামনা করেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট