১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
করোনার ‘রেড জোন সিলেটে’ লোকজনকে স্বাস্থ্যবিধির আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। তবু বিপজ্জনক এ অঞ্চলে কিছু মানুষ চরম অসচেতন, মানছেন না স্বাস্থ্যবিধি।
আজ বৃহস্পতিবার (১১ জুন) অভিযানের তৃতীয় দিনে নগরসহ সিলেটের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত সিলেট মহানগর ও সিলেটের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৭৯ জনকে জরিমানা করা হয়।
জনগণের স্বাস্থ্যবিধি অনসুরণ নিশ্চিতকরণে সচেতনতা ও মনিটরিং এবং নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের এসব জরিমানা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট জেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে ৮জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে সিলেট মহানগর এলাকায় ৮টি এবং উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে উপজেলা পর্যায়ে ১১টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে জনগণের স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে সচেতনতা ও মনিটরিং এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা করা হয়। দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে সমগ্র জেলায় সর্বমোট ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D