ফেঞ্চুগঞ্জে লন্ডন প্রবাসী সরওয়ার জামান শ্যামলের ইন্তেকাল : বাদ আসর জানাজা

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০

ফেঞ্চুগঞ্জে লন্ডন প্রবাসী সরওয়ার জামান শ্যামলের ইন্তেকাল : বাদ আসর জানাজা

নিজাম ইউ জায়গীরদার : ফেঞ্চুগঞ্জ ফকিরপাড়া জামালাবাদ এলাকার বাসিন্দা অবঃ সেনেটারি ইন্সপেক্টর মরহুম আক্তারুজ্জামানের কনিস্ট ছেলে, আম্বরখানা মহিলা কলেজের অধ্যাপক মরতুজা আনছারুজ্জামানের ছোট ভাই সরওয়ার জামান শ্যামল (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ভাই বোন’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা আজ বাদ আসর নিজ বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহু্মের পরিবার।


উল্লেখ্য সরওয়ার জামান শ্যামল দির্ঘদিন যুক্তরাজ্যের একটি কোম্পানিতে উচ্চপদে কর্মরত ছিলেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট