১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
নগরের কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ী সৌরভ ডিজাইন প্রিন্টিং এর পরিচালক মোঃ আব্দুল করিম (৫২) আর নেই। বুধবার বেলা আড়াই টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)।
তিনি গত ৩ দিন ধরে জ্বর , মাথাব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। আজ তার অবস্হার অবনতি হলে অজ্ঞান অবস্হায় তাকে ওসমানী মেডিকেলে নিয়ে ষাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি প্রায় ২৫ বছর যাবত সৌরভ ডিজাইন প্রিন্টিং এর পরিচালক ছিলেন। তার বাড়ী শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান রেখে গেছেন।
তার ছেলে সিলেট ইন্জিনিয়ারিং কলেজের সিইসি বিভাগের ছাত্র। মরহুমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ী শেরপুর জেলায় নিয়ে যাওয়া হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D