১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে সিনিয়র স্কেলে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের দুইজন কর্মকর্তাও আছেন। তারা হলেন, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার নুতান চাকমা।
মঙ্গলবার (৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সিনিয়র স্কেলে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’-এর ষষ্ঠ গ্রেডের সব সুযোগ-সুবিধা পাবেন।
পদোন্নতিপ্রাপ্ত অন্য পুলিশ কর্মকর্তারা হলেন, অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি-সারদার সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দীন আহমদ, অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, এপিবিএন সদর দফতরের সহকারী পুলিশ সুপার তানভীর আহমদ, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি-সারদার সহকারী পুলিশ সুপার মো. ইউনুস আলী মিয়া, রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুঁই, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এফ এম ফয়সাল, সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ, সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো. খায়রুল আমিন, র্যাবের সহকারী পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, নোয়াখালী জেলার চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ এইচ এম কামরুল ইসলাম, দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখিউল ইসলাম, নেত্রকোনা জেলার কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা শরীফ ও নরসিংদী জেলার রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিক রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D