১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের নোয়াগাও গ্রামে মদীনাতুল উলূম দিগলবাক নোয়াগাও কওমী মাদ্রাসার ক্বেরাত প্রশিক্ষন এর সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (২৫শে রমজান) মাদ্রাসার ঈদগাহ প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল জলিল এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাদ্রাসার ছাত্ররা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ ইসহাক, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা শাহ জামাল ,হাজী ময়না মিয়া, আব্দুর নুর মেম্বার, রইছ আলী, রহিম আলী, আশিক আলী, সফিক আলী, মজম্মিল আলী, ওয়ারিছ উদ্দিন, তাজির আলী, ইসমাইল আলী,কুদ্দুস আলী, সাংবাদিক রেজা রুবেল।
ইফতার পুর্ব দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাদুল্লাহ, নাজিম,ভুদাই, মোঃ জসিম,তালহা আহমদ, মাওলানা শুয়াইব আহমদ, হেলাল আহমদ, আলীম আহমদ, সিদ্দেক আলী, কালা আহমদ, জুনায়েদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গনের উন্নয়ন কাজ পরিদর্শন করে দেখেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ওবায়দুল্লাহ ইসহাক মাদ্রাসার উন্নয়ন কাজ বাবদ ত্রিশ হাজার টাকা অনুদান দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D