৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় ‘পুলিশী হামলা, ভাংচুর, গুলি’ ও নেতাকর্মীদের গ্রেফতার, বিভিন্ন থানায় থানায় ‘কাল্পনিক ঘটনা সাজিয়ে গায়েবী মামলা’ দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একযোগে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে থাকা সিলেট বিভাগের নেতারা।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, এম. এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. মুাহম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় (সিলেট বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী বিবৃতি প্রদান করেন।
তারা বলেন, ‘কোন উস্কানি ছাড়াই সম্প্রতি সিলেটে কতিপয় অতিউৎসাহি আওয়ামী পুলিশ জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় হামলা, ভাংচুর, গুলি ও নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করে। এই ঘটনায় জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের মতো সিনিয়র নেতাদের আসামী করা হয়েছে। সরকার একদিকে জাতীয় নির্বাচনের আয়োজন নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে অপরদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে গ্রেফতার নির্যাতনের সুগভীর ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে পুলিশকে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে আসন্ন নির্বাচন নিয়ে জনমনে আতংক ও সংশয়ের সৃষ্টি হয়েছে। পুলিশের ভাবমুর্তি নিয়ে প্রশ্ন উঠছে। ঢাকায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনভেনশনে অংশগ্রহণকারী সিনিয়র নেতাদের মামলার আসামী করাই প্রমাণ করে এটি কাল্পনিক ঘটনায় গায়েবী মামলা। সিলেট মেট্রোপলিটর (এসএমপি) ৬টি থানায় নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম কাল্পনিক ঘটনা সাজিয়ে একাধিক গায়েবী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কর্তৃৃক দায়েরকৃত এমন গায়েবী মামলায় দেশে আইনের শাসন ও পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।’
অবিলম্বে দায়েরকৃত সকল ‘গায়েবী মামলা’ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, ‘কোন ষড়যন্ত্রই গণতন্ত্রকামী জনতা ও শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখতে পারবে না। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D