৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৮
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তেমুখী হতে শুরু হয়ে টুকেরবাজারে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি তারেক কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আব্দুশ শহীদ চেয়ারম্যান, মাজহারুল ইসলাম ডালিম, ইলিয়াছ আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, আইয়ূব আলী সজীব, সদস্য রফিকুর ইসলাম, ফারুক আহমদ, বদরুল ইসলাম আজাদ, হেলাল আহমদ, আবুল হাসনাত, ফখর উদ্দিন, আকবর আলী, ফিরোজ আলী, ফারুক আহমদ, মকবুল আলী, সাইদুর রহমান সাঈদ, কামাল আহমদ, যুবদল নেতা আব্দুল খালিক, সিরাজুল ইসলাম, তোফায়েল আহমদ, এটিএম ফয়েজ, জাকির হোসেন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, মানবাধিকার সম্পাদক দুলাল রেজা, যুবদল নেতা এনাম আহমদ, জামাল আহমদ, ফারুক আহমদ, এইচ এম দিলোয়ার, রুস্তম আলী, দিলোয়ার আহমদ রাফি, জইনুদ্দিন, সামসুল ইসলাম, আখলাকুর রহমান, আজির উদ্দিন, আলী আহমদ, মঈনুদ্দিন, জাহাঙ্গীর, আব্দুল হামিদ রানা, আব্দুল মান্নান, শাহ আলম, লোকেছ, লিটন মিয়া, বিকাশ, এমদাদ, নিজাম, ফজলু, ছয়ফুল, ছাত্রদল নেতা সেলিম আহমদ, মোহাম্মদ আলী, এবি শিহাব, রুকনুল ইসলাম শামীম, লিটন আহমদ, জাহিদ হাসান জাবেদ, মুন্না আহমদ, শিহাব আহমদ, মিশবাহ আহমদ, কামরুল রানা, আমিনুল ইসলাম, আয়মন হোসেন, শাহ আলম, শাহিন আহমদ, রহিম আহমদ, জসিম আহমদ, গিয়াস, হাবিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গ্রেপ্তার, লাঠিচার্জ, গুলি বা গ্রেপ্তার করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। তারা আরো বলেন বেগম জিয়াকে ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেয়া যাবে না। বাংলার জনগন তা মেনে নেবে না। গনআন্দোলনের মাধ্যমেই এই সৈরাচারী সরকারের পতন হবে। বক্তারা বলেন, মঙ্গলবার বেগম জিয়াকে মুক্তি না দিলে জাতীয়তাববাদী শক্তি বজ্রকন্ঠের মতো গর্জে উঠবে। তখন সরকারকে আর কোন উপায় থাকবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D