|
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮
১৪ মে ২০১৮, সোমবার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে ১৪ মে সোমবার এক বিক্ষোভ মিছিল কোম্পানীগঞ্জের টুকেরবাজার থেকে বের হয়ে বৌবাজার এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর এর পরিচালনায় বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তারা বলেন, ৫ জানুয়ারীর মতো আরেকটি ভোটার বিহীন নির্বাচন অনুষ্ঠান করার মানসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বানোয়াট মিথ্যা মামলায় সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সাজা প্রদান করেছে। অবিলম্বে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নতুবা দেশের জনগণকে সাথে নিয়ে এই নব্য বাকশালী ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া, সহ প্রচার সম্পাদক ডাঃ খোকন রঞ্জন দে, সহ যুব বিষয়ক সম্পাদক সুলেমান তালুকদার, উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন, রজন মিয়া, বাবুল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D