৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮
বিএনপির কেন্দ্রিয় সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান ও ফিরিয়ে দেয়ার দাবীতে গণ মিছিলে পুলিশের গুলিতে নিহত জাকির হোসেনের পরিবারের গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাসলিমা রুশদী লোনা কর্তৃক প্রদেয় এসব নগদ অর্থ বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে ছাতক শহরস্থ বিএনপির কার্যালয় থেকে নিহত জাকির হোসেনের মা রহিমা বেগমের কাছে গৃহ নির্মানের নগদ টাকা প্রদান করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান ও সাধারন সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান। এ সময় বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির উদ্দিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফ বিল্লাহ, যুগ্ম-সম্পাদক ইজাজুল হক রনিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিহত জাকির হোসেন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা-চুমকিরগাঁও গ্রামের বাসিন্দা। এর আগে নিহত জাকির হোসেনের পরিবারের স্থায়ী ঠিকানার জন্য নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাসলিমা রুশদী লোনা তার গ্রামের বাড়িতে কয়েক শতক ভুমি ক্রয় করে দেন। ক্রয়কৃত ওই ভুমিতে গৃহ নির্মাণ করার জন্য অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D