৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮
সদ্য প্রয়াত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে সদ্য প্রয়াত ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব ও মঙ্গলবার মৃত্যুবরণকারী ছাত্রদল নেতা লায়েক আহমদ লায়েক-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীন বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর বিএনপি নেতা এজহারুল হক চৌধুরী মন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এম. এ মালেক, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে দেলোয়ার হোসেন জয়, আজিজুল ইসলাম আজিজ, লিটন আহমদ, এখলাছুর রহমান মুন্না, এমদাদুল হক স্বপন, আব্দুল মতিন, ওলী চৌধুরী, জামিল আহমদ, ওসমান গনি, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, আলী আহমদ আলম, মিনহাজ পাঠান, জামাল আহমদ খান, কামরান হোসেন হেলাল, এনামুল হক শামীম, খন্দকার ফয়েজ, শিহাব খান, আব্দুল খলীল মিল্টন, আব্দুল কাইয়ুম, মাসরুর রাসেল, আনোয়ার হোসেন রাজু, জুবেদ আহমদ, রায়হান উদ্দিন রাজু, আব্দুস সালাম, কামরান আহমদ, বদরুল ইসলাম, কয়েস আহমদ, সেলিম আহমদ, ইমরান আহমদ, আতিকুর রহমান অমি, সারোয়ার আহমদ সাঈফ, রেজুয়ান আহমদ ও নাসিম নেওয়াজ শুভ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D