৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮
সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সব মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মুক্তুল হোসেনের ছেলে কৃষক নূর হোসেন (২২) ও বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁওয়ের হযরত আলীর স্ত্রী শাহানা বানু (৬২), দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুববন্ধ গ্রামের আরশাদ আলীর ছেলে ফেরদৌস (১২), বিশ্বম্ভপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ক্ষিরদরপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সুরমা বেগম (২২), দিরাই উপজেলার ৯ নং কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মুসলিম উদ্দিন (৭৫) মারা গেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে ভাটি তাহিরপুরে মুক্তুল হোসেন গ্রামের পাশে শনির হাওরে ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার আত্মীয়-স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
অপরদিকে, বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামে শাহানা বানু বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার উপজেলায় ফেরদৌস (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে তার বাড়ির পাশের ডোবায় টেলা জাল নিয়ে মাছ ধরছিল। ঐ সময় বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
এদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ক্ষিরদরপুর গ্রামে সুরমা বেগম (২২) মরিচ ক্ষেতে কাজ করা সময় বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সয়ম আবুল হোসেনের মেয়ে লিলি বেগম নামের এক শিশু আহত হয়েছে।
দিরাই উপজেলার ৯ নং কুলঞ্জ ইউনিয়নে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে মুসলিম উদ্দিন (৭৫) নামের এক জন মারা গেছেন। তিনি ঐ সময় বোর ধানের খলায় কাজ করছিলেন। বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অপর এক বজ্রপাতের ঘটনায় জামালগঞ্জ উপজেলায় ধানের খলায় কাজ করার সময় তিন জন কৃষক আহত হয়েছেন আহতরা হলেন, ফেরারবাক ইউনিয়নের হঠামারা গ্রামের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে তৈয়বুর রহমান (১৭), একই গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুর রহমান ও সাহেব আলী ছেলে নবী হোসেন।
ফেনারবাক ইউপি’র সদস্য কে এম আব্দুর রহিম আহতের ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবীব উল্লাহ জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত বজ্রপাতে ৫ নিহতের ঘটনা ঘটেছে। এ সব লোকজন বৈশাখ মাসের বোর ধান মাড়াইয়ের কাজ করছিল। এ সময় বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে তারা মারা যান। আমরা মানুষকে সচেতন করা চেষ্ঠা করছি। যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে সেই সময়ে তারা কাজ বন্ধ রাখে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D