৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৮
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। তাই আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে দেশের সর্বস্থরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার ফিরে পান। আর বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য, তাই বিএনপির নেতৃত্বে সরকার গতি হলে উন্নয়নের পরিবর্তে লুটপাঠ ও দূর্নীতি বেশি হয় এবং দেশের টাকা বিদেশে পাচার করা হয়। তাই আসন্ন নির্বাচনে নৌকার বিজয়ে অব্যাহত থাকবে দেশের সার্বিক উন্নয়ন। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতে দেশ ও জাতি সবচেয়ে বেশি নিরাপদ, আর কারও কাছে নয়।
শনিবার দুপুরে বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ‘ভূরকি হাবিবিয়া লতিফিয়া দাখিল মাদ্রাসা’র উদ্যোগে নিজের সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্যে তিনি আরোও বলেন, ‘ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, তাদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। কারণ ধর্ম হল চর্চ্চার বিষয়, ব্যবসার নয়। চোখ বন্ধ করে, নিজের বুকে হাত দিলেই জননেত্রী শেখ হাসিনা’র বাস্তবায়নকৃত সকল উন্নয়নমূলক কর্মকান্ড সামনে চলে আসবে। তাই কারো রঙিন কথায় ফাঁদে আটকে গেলে আমাদের চলবে না। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’
আওয়ামী লীগ নেতা ছয়ফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, লামাকাজী ইউনিয়ন আ’লীগের সভাপতি রইছ আলী, আ’লীগ নেতা আফরোজ বক্ত খোকন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মোঃ মিজানুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মৌলানা হুসাইন আরজ আলী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক হাফিজ মৌলানা শফিকুর রহমান। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D