৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
অবৈধ তীর শিলং (জুয়া) খেলায় জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার স্থানীয় ভার্থখলা, বালুরমাঠ ও জিঞ্জির শাহ মাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তীর খেলার টোকেনও উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে- মো. গাজী (৩১), ছদরুজ্জামান (২৯), মো. হোসেন আলী (৪২), মো. মিন্টু (২১), রতন (২৪), জসিম (২৮), রাসেল (২৩), ফারুক ইসলাম (২৮), সজ্জাদ মিয়া (৩০), রাজু আহমদ (২৩), রাজন চন্দ্র ঘোষ (২৪), মকবুল হোসেন (৩৬), সেলিম মিয়া (১৯), মামুনুর রহমান (৩৫), শফিকুল ইসলাম (৪৯), সাইদুল ইসলাম (৩২), জসিম উদ্দিন (২৬), সেলিম আহমদ (২৯), মিনহাজ উদ্দিন (৪৮), মানিক মিয়া (১৯), আঃ রহিম (২০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের এসএমপি এ্যাক্ট এর ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D