তিনটি ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী ছামিরুন

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮

তিনটি ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে  গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী ছামিরুন

সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ প্রার্থী ছামিরুন নেছা বলেন, তিনটি ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি এ ছাড়া ড্রেনেজ সমস্যা দুরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা রক্ষা ও তিনটি ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার সিলেট সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মাট কার্ড বিতরণের সময় এলাকার নাগরিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন মহিলা কাউন্সিলর পদ প্রার্থী ছামিরুন নেছা।
তিনি আরো বলেন, আগামী সিটি নির্বাচনে তিনি বিজয়ী হলে তিনটি ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আলোচনার মাধ্যমে ওয়ার্ড গুলোর ভেতরে বিদ্যমান সকল সমস্যা চিহ্নিত করে তা বাস্তবায়ন ও পরিকল্পিতভাবে উন্নয়নমুলক কাজ সমাধান করবেন বলে আশাবাদি। এলাকার অভ্যান্তরে অপরাধের আস্তানা উচ্ছেদে প্রশাসন ও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা উচ্ছেদ করবেন তিনি। ওয়ার্ডের ভেতরে নিরক্ষরতা দুরিকরণসহ পথ শিশুদের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করার ও অঙ্গিকার করেন তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট