৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব-২০১৮’ ।
মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে এবং বেলুন উড়ানোর মাধ্যমে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং শিক্ষাবিদ অধ্যাপক ড.মুহাম্মদ জাফর ইকবাল।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিজ্ঞানের জন্য ভালোবাসা ভিন্নধর্মী একটি বিজ্ঞান মেলার আয়োজন করেছে যা প্রশংসনীয়। এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন বিজ্ঞানধর্মী আয়োজন করলে দেশে বিজ্ঞানমুখী শিক্ষার প্রসার অনেকাংশেই বেড়ে যাবে।
এসময় অধ্যাপক ড. মুহম্মদ শফিকুল ইসলাম, গৌতম দেব, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বিজ্ঞানের জন্য ভালোবাসা’র সভাপতি ইব্রাহিম ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’র উদ্যোগে এবং ‘বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন’ এর সহযোগীতায় আয়োজিত এ বিজ্ঞান উৎসব চলবে আগামী ২৭ এপ্রিল শুক্রবার পর্যন্ত।
আয়োজনে প্রথম ও দ্বিতীয় দিন থাকছে কমিক কার্টুন, সায়েন্স ফিকশন ধারার মুভি প্রদর্শনী। তৃতীয় দিন বৃহস্পতিবার স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজ্ঞান মেলা’ এবং শেষের দিন শুক্রবার থাকবে ‘ফান ডে উইথ সায়েন্স’।
বিজ্ঞান উৎসবে ‘বিজ্ঞান মেলা’ এবং ‘ফান ডে উইথ সায়েন্স’ এই প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে নবম পর্যন্ত এবং দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, ২০১১ সালে ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ সরকারের একটি প্রজেক্ট হিসেবে কাজ শুরু করলেও ২০১৩ সালে সেটা শাবি’র স্বেচ্ছাসেবী বিজ্ঞান বিষয়ক সংগঠন হিসেবে অর্ন্তভুক্ত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D