৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮
হবিগঞ্জ : হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা তিনটার দিকে বানিয়াচং ও লাখাই উপজেলায় এই বজ্রপাতে ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে হবিগঞ্জ জেলায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে বানিয়াচং উপজেলার ইয়ালা গ্রামে বজ্রপাতের ঘটনায় মইনুদ্দিন (১২) নামের এক শিশু মারা যায়। সে ওই গ্রামের ফুল মিয়ার ছেলে। একই সময়ে লাখাই উপজেলার সুজনপুর গ্রামে হাওরে ধান কাটা অবস্থায় বজ্রপাতে নফুল মিয়া (৪৫) ও আপন মিয়া (৩৫) নামের দুই কৃষক মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও লাখাই থানার ওসি (তদন্ত) দেওয়ান মো. নুরুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তারা জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ তিনটি হবিগঞ্জ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
রাজধানীর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এমন ঝড়ের কবলে ঢাকাবাসী সচরাচর পড়েন না বললেই চলে। কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজধানী শহর ঢাকা। থমকে গিয়েছিল জন-জীবন। ঝড়ের কবলে বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে প্রায় ৩ ঘন্টা ঢাকা শহর অন্ধকারে নিমজ্জিত ছিল।
রবিবার বিকেল সোয়া ৬টার দিকে ঝড় শুরু হয়ে ২০ মিনিটের মতো ছিল। সঙ্গে ছিল বৃষ্টি। বজ্রপাতের শব্দে আতঙ্কিত ছিল মানুষ।
প্রচণ্ড বাতাসে রাজধানীতে কোথাও কোথাও টিনের চাল উড়ে গেছে। গাড়ি চলাচলও থেমে যায় বেশির ভাগ সড়কে। বিদ্যুতের দুই তার এক হয়ে বিস্ফোরণ ঘটে কোথাও কোথাও।
রাজধানীর বাড্ডা এলাকার প্রগতি সরণিতে দেখা গেছে, দমকা বাতাসে কারো ছাতা উড়ে গেছে। এক রিকশা চালক বাতাসের প্রচণ্ডতায় আতঙ্কিত হয়ে রিকশা ছেড়ে দৌঁড়ে নিরাপদে আশ্রয় নেন। এক মোটরসাইকেল চালককে রাস্তার মাঝে আইল্যান্ড ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন, ঢাকায় এমন ঝড়ের প্রচণ্ডতা খুব একটা দেখা যায় না। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বিজলী চমকানোর সঙ্গে অস্থায়ী দমকা বা ঝড়ো-হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D