সিলেট জেলা বিএনপির সভা আজ ।। প্রধান অতিথি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮

সিলেট জেলা বিএনপির সভা আজ ।। প্রধান অতিথি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

২১ এপ্রিল ২০১৮, শনিবার : বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের ৬ বছর অতিবাহিত এবং তাকে ফিরে না পাওয়া, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীকে ফিরিয়ে দেয়ার দাবীতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ৩টায় নগরীর দরগাগেইটস্থ হোটেল হলিসাইডের হলরুমে অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।

গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- ‘অবৈধ সরকার সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনার, জুনেদ ও গাড়ী চালক আনসার আলীকে দীর্ঘদিন থেকে গুম করে রেখেছে। ৬ বছর পেরিয়ে গেলেও আজ অবধি নিখোঁজ নেতাদের সন্ধান দিতে সরকার ব্যর্থ হয়েছে। আমরা মনে করি সরকারের নির্দেশেই ইলিয়াস আলী’সহ নেতাকর্মীদের গুম করে রাখা হয়েছে। অবিলম্বে নিখোঁজ নেতৃবৃন্দকে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’

সভায় উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট