৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮
সিলেট নগরীতে ৩ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এর উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রশাসন মাঠে একযোগে কাজ করছে। সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বল্পমূল্যে সহজে সরকারি সেবা পৌঁছে দেয়ার বিষয়ে উপকারভোগী হিসেবে জনগণকে সম্পৃক্ত করানো এ ডিজিটাল উদ্ভাবনী মেলার মূল উদ্দেশ্য। তথ্য প্রযুক্তির ব্যবহার করে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিসহ জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গিকারবদ্ধ।
মধুসুধন চন্দ্রের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএমপি কমিশনার মো. গোলাম কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক মতিউর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির, প্রাথমিক শিক্ষা সিলেটের বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার ও সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ফেরদৌস আরা। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত স্কুল-কলেজ এর শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D