৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশু জুনায়েদকে জীবিত উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূল হোতা আব্দুল্লাহকে কানাইঘাট থেকে আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা।
র্যাব জানায়, ৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল উপ পরিচালক মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানাধীন ঝিঙ্গাবাড়ী এলাকা থেকে অপহরণ চক্রের মূলহোতা মোঃ আবদুল্লাহকে আটক করে র্যাব-৯। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ- মোঃ আবদুল্লাহ (২২), পিতাঃ মোঃ নুরুল হক, গ্রাম-আকতালু, থানা-কানাইঘাট,জেলা-সিলেট।
গ্রেফতারকৃত আবদুল্লাহ গত ৪ এপ্রিল বিকাল সাড়ে ৪টায়
শিশু ভিকটিম মোঃ জুনায়েদ ইসলাম কাশেম (০২ বছর ০৩ মাস) কে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারী মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিম জুনায়েদ ইসলাম এর চাচা মোঃ খলিলুর রহমানের মোবাইল ফোনে ০৫ (পাঁচ) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ দাবির প্রেক্ষিতে ভিকটিমের বাবা আব্দুল জলিল কানাইঘাট থানায় একটি সাধারন ডায়েরী করেন। শিশুটির পরিবার, র্যাব-৯ এর নিকট এই বিষয়ে অভিযোগ দায়ের করলে তৎক্ষনাৎ অপহৃত শিশুটিকে উদ্ধারে তৎপর হয় র্যাব-৯। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই অপহৃত শিশুটিকে জীবিত উদ্ধারসহ চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৯। উদ্ধারকৃত শিশু ও গ্রেফতারকৃত আসামীর আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D