৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী অগ্রধিকার দিয়েছে। বছরের শুরুতে বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষার্থীদের পড়া লেখার যেভাবে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে তা কাজে লাগানো সম্ভব না হলে আমরা বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় টিকে থাকতে পারবো না।’
তিনি বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা আজও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুখী পদক্ষেপগুলোতে বাঁধাদানের লক্ষ্যে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলের উচিৎ নিজ নিজ অবস্থান থেকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করা।’
বুধবার গোলাপগঞ্জ উপজেলার পূর্বরেঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমানের সভাপতিত্বে ও লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী মছলু এবং সহকারী প্রধান শিক্ষক শ্যামল কান্তি দের উপস্থাপনায় বক্তব্যে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য সাবেক মেম্বার আলাউদ্দিন আলাই।
এর আগে শিক্ষামন্ত্রী স্থানীয় একটি রাস্তার উন্নয়ন কাজের সূচনা করেন এবং লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা অসুস্থ কবির আহমদ মোশন কে দেখতে তার বাড়ীতে যান। এসময় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রীর কর্মসূচীতে অংশগ্রহণ করতে দেখা যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D