৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় জেলা যুবলীগের ২০ নেতাকর্মী আহত হয়।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বানিয়াচং উপজেলা যুবলীগের একটি অনুষ্ঠানে জেলা যুবলীগের অনেক নেতাকর্মী নিয়ে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম যোগদান করেন। অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহরে ফেরার পথে বানিয়াচং সড়কের সুনারু এলাকায় পৌঁছামাত্রই একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসহ নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় নেতাকর্মীদের দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়। হামলায় জেলা যুবলীগের প্রায় ২০ নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন- যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন, জসিম উদ্দিন, বিপুল রায়, বিপ্লব রায়, দেলোয়ার হোসেন খান, আবুল কাশেম রুবেল, শিমুল আহমেদ, মেহেদি হাসান ফাহিম, মুবারুল ইসলাম ও রাহুল দাশ। আহতদের মধ্যে আক্তার হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D