৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৮
বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জৈন্তাপুর বিএনপির প্রতিনিধি সভা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- গণতন্ত্রের ফিনিক্স পাখি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে কোন নির্বাচন দেশে হতে দেয়া হবেনা। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ১০ এপ্রিল সিলেট কোর্ট পয়েন্ট সংলগ্ন সিটি পয়েন্টে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে। সমাবেশে স্বসস্ফুর্তভাব অংশগ্রহনের মাধ্যমে প্রমাণ করতে হবে সিলেট বিএনপির দুর্জয় ঘাটি।
তিনি গতকাল রবিবার বিকেলে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আসন্ন ১০ এপ্রিল সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জৈন্ত্যেশ্বরী মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহŸায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুল মতিন চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য মহিবুল হক মহিব, এবিএম জাকারিয়া, আব্দুস শুক্কুর, হেলাল উদ্দিন, আব্দুর রশিদ চেয়ারম্যান, ফখরুল ইসলাম, আব্দুল আহাদ, ইমতিয়াজ আলী, বাহারুল আলম বাহার চেয়ারম্যান, আব্দুর রব, আলতাফ হোসেন, মোঃ নাসির উদ্দিন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D