৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮
সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার রায়ে কারাগারে আটকে রাখার মাধ্যমে আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন করেছে। বিচার বিভাগে নিজেদের দলীয় মানুষ বসিয়ে গোটা বিচার বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। যে মামলায় ৫ বছর তো দুরের কথা এক সেকেন্ডের সাজা দেয়ার সুযোগ নেই। সেই মামলায় ৫ বছর দন্ড দিয়ে তারা প্রমাণ করেছে কোন অপরাধ নয়, তাঁকে রাজনীতি থেকে মাইনাস করতেই এই ফরমায়েসী সাজা ।
তারা বলেন, বিচারের নামে প্রহসন চালিয়ে কারাগারে আটকে রেখেই বাকশালীরা ক্ষান্ত হয়নি। তাঁর মুক্তি নিয়ে লুকোচুরি খেলা শুরু করেছে। কোন ষড়যন্ত্রই সফল হবে না। খালেদা জিয়ার মুক্তি নিয়ে টালবাহানার পরিনতি ভাল হবেনা। সময়ের ব্যবধানে মুক্তির দাবীতে জনতা ঠিকই জ্বলে উঠবে। তখন তারা পালানোর পথও খুজে পাবেনা।
মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে মামলার রায়ে কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক-এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহ-সভাপতি কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি হাজী মো: শাহাব উদ্দিন, জেলা উপদেষ্ঠা আহমেদুর রহমান চৌধুরী মিলু মিয়া, শহীদ আহমদ চেয়ারম্যান, মাজহারুল ইসলাম ডালিম, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, আইন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, ধর্ম সম্পাদক আল মামুন খান, মহানগর পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, জেলা তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, মহানগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, মহানগর সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প সম্পাদক খোকন ইসলাম, বিএনপি নেতা এম মখলিছ খান ও জিয়াউর রহমান দিপন।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আশরাফ আলী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D