৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৮
মৌলভীবাজার জেলার সদর মডেল থানার এএসআই বিকাশ চন্দ্র দের (৪০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে আসমির হামলায় বিকাশ চন্দ দে আহত হন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় বলেন, ‘এএসআই বিকাশের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাত পাওয়া গেছে। আমরা তার অপারেশন করতে সক্ষম না হওয়ায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠিয়েছি।’
মৌলিভীবাজারের এসপি মোহাম্মদ শাহ জালাল বলেন, ‘একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে তার বুকে কুপিয়ে আহত করা হয়। আহত এএসআইকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।’
শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নায়ারণপাশা গ্রামে মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বিকাশ চন্দ দেকে আসামি জালাল মিয়া (৪০) নিজেই কুপিয়ে জখম করে। পরে জালাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, ভোররাতে এএসআই বিকাশকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D