৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অপারেশন থিয়েটারের জন্য সরকার থেকে ৯ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে বরাদ্দকৃত টাকার আংশিক অর্থাৎ ৪ কোটি ৯৫ লক্ষ টাকার যন্ত্রপাতি ক্রয়ের জন্য টেন্ডার গত ৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর।
তিনি আরও বলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রতি মাসে পর্যায়ক্রমে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিষ্টরা হৃদরোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ প্রয়োজনে এনজিওগ্রাম/এনজিওপ্লাস্টি এবং পেসমেকার স্থাপন করছেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় শুক্রবার (১৬ মার্চ) বিকেলে হাসপাতালে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ২০১৭ এর আয় ব্যয়ের হিসাব পেশ করেন ট্রেজারার জামিল আহমদ চৌধুরী।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ফান্ড রাইজিং কমিটির চেয়ারম্যান, রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ফাউন্ডেশনের আজীবন সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার বলেন সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগত তহবিল এবং প্রবাসীদের অনুদানে আজ আমরা এ পর্যায়ে আসতে সক্ষম হয়েছি। ১০ তলা ভবনের ৬ তলা সম্পূর্ণ হয়েছে। আগামীতে আরও ৪ তলা সম্পূর্ণ করতে অনেক অর্থের প্রয়োজন এবং সেই অর্থ সংগ্রহের জন্য আমাদের কাজ করে যেতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ বলেন হৃদরোগ সারা বিশ্বে এক নম্বর ঘাতক ব্যাধি হিসেবে চিহ্নিত। তাই যাতে এই রোগ না হয় সে দিকে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে।
তিনি আরো বলেন সকলের সাহায্য সহযোগিতায় আমরা ক্যাথল্যাব চালু করতে পেরেছি। ইনশাল্লাহ অচিরেই সরকারের সাহায্য সহযোগিতায় আমরা কার্ডিয়াক সার্জারি চালু করতে সক্ষম হব।
অনুষ্ঠানের শুরুতে হাফিজ আব্দুল বাছির কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শোক প্রস্তাব পাঠ করেন জয়েন্ট সেক্রেটারি মাহবুব সোবহানী চৌধুরী।
অনুষ্ঠানে হাফিজ আহমদ মজুমদার সম্প্রতি দক্ষিণ কুরিয়ার সানসিও ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টরেট ডিগ্রী অর্জন করায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, প্রফেসর ডা. এম এ মতিন, প্রফেসর ডা. আজিজুর রহমান, পূবালী ব্যাংক লিমিটেড এর অন্যতম পরিচালক আজীবন সদস্য মনির উদ্দিন আহমেদ এবং হাসপাতালের পরিচালক ও সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, এম মুহিবুর রহমান, ডা. মো. আলতাফুর রহমান, অরগেনাইজেশন সেক্রেটারি ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন, সাইন্টিফিক সেক্রেটারি ডা. শামীমুর রহমান, সোসিয়েল সেক্রেটারি সহিদ আহমদ চৌধুরী, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলী, কার্যকরী কমিটির সদস্য ফজলুল হোসেন, ডা. মো. আব্দুল হাই, আবু আহমদ সিদ্দিকী, হাফিজ মজির উদ্দিন, এম এ আহাদ, আব্দুল মালিক জাকা, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, ডা. শামীম আহমেদ, মো. আব্দুস সাত্তার এবং ডা. মো. জাকারিয়া হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ডেভলাপমেন্ট সেক্রেটারি ডা. মো. মঞ্জুরুল হক চৌধুরী। এছাড়াও আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, শফিক বখত, ডা. এম হাবিবুল্লাহ সেলিম এবং ডা. মো. মোখলেছুর রহমান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D