৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৮
পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত কাঠামো) জুয়েনা আজিজ বলেছেন, যে কোন নগরীর সামগ্রিক উন্নয়নের জন্য বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনায় যে কোন রকমের গাফিলতি কিংবা দুর্বলতার জন্য নগরকর্তাকে অনেকাংশক্ষেত্রে দায়ী করা হয়। দুনিয়ার অনেক নগরী, বিশেষ করে পর্যটন সমৃদ্ধ নগরী রাজস্ব আয়ের অধিকাংশ বর্জ্য ব্যবস্থাপনা খাতে ব্যয় করে। তবে বড় নগরীগুলো শুধু বর্জ্য ব্যবস্থাপনার খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে না- কেননা, তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং বেতন খাতে অনেক অর্থ ব্যয় করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে এ ধরণের বড় নগরীর কাতারে শামিল করা যায়।
তিনি শুক্রবার সিলেট শহরতলীর নাজিমগড় রিসোর্টে সিলেট সিটি করপোরেশন আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জুয়েনা আজিজ বলেন, নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো ও সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সিটি করপোরেশন ও পৌরসভার মৌলিক অবকাঠামোর উন্নয়ন করা হবে। এতে নগর ও পৌরসভাগুলোর পরিবেশ উন্নয়নসহ নগর ও পৌরবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।
সিসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বদরুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দে।
কর্মশালায় পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা ছাড়াও সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সহ অন্যান্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D