৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৮
৫মার্চ ২০১৮, সোমবার ।। শাহপরান থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রকিব মুস্তাকের পিতা হাজী আব্দুর রব ময়না মিয়া (৯০) রোববার ৪ মার্চের প্রথম প্রহরে রাত ১২.৫২ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। সিলেটের ৪নং খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ার সিকন্দরটুলাস্থ নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন। গতকাল রোববার বাদ যোহর দাসপাড়া ইমদাদিয়া শাহী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন’সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
যুবদল নেতার পিতার মৃত্যুতে বিএনপির শোক
শাহপরান থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রকিব মুস্তাকের পিতা হাজী আব্দুর রব ময়না মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
যুবদলের শোক
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক।
সদর উপজেলা বিএনপির শোক প্রকাশ
যুবদল নেতা আব্দুর রকিব মুস্তাকের পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া, সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ।এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D