৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮
শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ছুরিকাঘাত করে পালানোর সময় উপস্থিত ছাত্ররা এক যুবককে ধরে গণপিটুনি দেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফয়জুল্লাহ ওয়াসিফ বলেন, ‘বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- এর এক উৎসবের সভামঞ্চে অধ্যাপক জাফর ইকবাল সোফায় বসেছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের পেছন থেকে এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন।’
তিনি বলেন, ‘ছুরিকাঘাত করে পালানোর সময় উপস্থিত ছাত্ররা এক যুবককে ধরে গণপিটুনি দেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষেকেরা এসে তাকে উদ্ধার করে শিক্ষাভবন (এ)- এর ভেতরে নিয়ে যান।’অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা শিক্ষাভবনের (এ) ফটক ভেঙে ফেলেন।
ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটনের এডিসি আবদুল ওহাব বলেন, ‘অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
বিস্তারিত আসছে….

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D