৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮
কোম্পানীগঞ্জের বিভিন্ন কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। টাস্কফোর্সের অভিযানে গত তিন দিনে ৬৫টি মেশিন ধ্বংস করা হয়েছে।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও কালাইরাগ এবং নয়াবাজার এলাকায় বোমা মেশিন বিরোধী অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলে অভিযান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থাপনাসহ ১৮টি অবৈধ বোমা মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। এসময় প্রায় ৫শ’ ফুট পাইপ আগুনে পুড়ানো হয়। অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ টাস্কফোর্সের অভিযান প্রসঙ্গে বলেন, পরিবেশ ধ্বংস করে ও ঝুঁকিপূর্ণ উপায়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, ভোলাগঞ্জ পাথর কোয়ারির দয়ারবাজার, নয়াবাজার, কালাইরাগ ও রেলওয়ে বাঙ্কার এলাকা এবং শাহ্ আরফিন টিলায় টানা তিনদিনের অভিযানে ৬৫টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের পাথর উত্তোলন থেকে বিরত থাকার জন্য শাহ্ আরফিন টিলা ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় বৃহস্পতিবারও মাইকিং করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D