মাদ্রাসা ছাত্র খুনের প্রতিবাদে জৈন্তাপুরে বিশাল সমাবেশ

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

মাদ্রাসা ছাত্র খুনের প্রতিবাদে জৈন্তাপুরে বিশাল সমাবেশ

মাদ্রাসা ছাত্র মৌলভী মুজম্মিল আলীকে হত্যা এবং হরিপুর মাদ্রাসার শায়খুল হাদিস আব্দুস সালামসহ ছাত্রদের আহত করার প্রতিবাদে বুধবার ২টা থেকে তৌহিদী জনতার উদ্যোগে জৈন্তাপুর বাজারে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে জৈন্তাপুর ও কানাইঘাট ছাড়াও সিলেটের বিভিন্ন স্থান থেকে আলম-উলামা অংশ নিয়েছেন। বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশ চলছিল। এদিকে, সমাবেশের কারণে জৈন্তাপুর থেকে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। আতংকে ব্যবসায়ীরা দোকান-পাটও বন্ধ করে দিয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম জানিয়েছেন, জৈন্তাপুরে বেশ বড় সমাবেশ হচ্ছে। এজন্য সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সেখানে র ্যাব সদস্যরাও অবস্থান করছেন। তিনি বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় তারা সতর্কাবস্থায় রয়েছেন।
জানা গেছে, সমাবেশে আল্লামা আলীম উদ্দিন শায়খে দুর্লভপুরী, আল্লামা ইউসুফ শামপুরী, মাওলানা হিলাল আহমদ ও মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা উপস্থিত রয়েছে।
গত সোমবার রাতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জৈন্তাপুরের আমবাড়ি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে হরিপুর মাদ্রাসার টাইটেল ক্লাসের ছাত্র মৌলভী মুজম্মিল আলী নিহত হন। এ ঘটনার জেরে সেখানকার আমবাড়িসহ চারটি গ্রামে অগ্নিসংযোগের কারণে ৪৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট