সাংবাদিক পাভেলের মাতৃবিয়োগ : বিএনপির শোক

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

সাংবাদিক পাভেলের মাতৃবিয়োগ : বিএনপির শোক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি নাজমুল কবীর পাভেলের মাতা সৈয়দা সামসুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রয়ারি) বেলা ১২টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

জেলা বিএনপির শোক : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি নাজমুল কবীর পাভেলের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা পাঠিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ। নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহানগর বিএনপির শোক :  বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি নাজমুল কবীর পাভেলের মাতৃবিয়োগে কেন্দ্রীয় বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জিয়া পরিষদ : জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক , সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।

যুবদলের শোক : মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক।

এছাড়াও সিলেট জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক এক পৃথক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট