৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮
১১ ফেব্রুয়ারি ২০১৮, রোববার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।নগরীর জিন্দাবাজার থেকে রোববার বেলা ২টায় সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্ট শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উল্লেখযোগ্য নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েছে। এ সময় দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন “জেলে নিলে আমায় নে,আমার মাকে মুক্তি দে”। পুরো মিছিল ঘিরেই ছিলো পুলিশের কড়া নজরদারি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D