৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮
ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ শাহজাহানের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট মহানগর বিএনপি।
শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট মহানগর, ২৭টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে সাবেক মন্ত্রী মোঃ শাহজাহানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, শহীদ জিয়ার কনিষ্টপুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, মুফতী বদরুন নুর সায়েক, আব্দুল ফাত্তাহ বকশী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আলী হোসেন বাচ্চু, এডভোকেট আতিকুর রহমান সাবু ও হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল ও মাহবুব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, পরিবাল কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আশরাফ আলী, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, মানবাধিকার সম্পাদক মুফতী নেহাল উদ্দিন, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্য থেকে- আব্দুল হাদী মাসুম, তারেক আহমদ খান, কয়েস আহমদ সাগর, মাওলানা মাসুদ আহমদ, আমিনুর রহমান খোকন, এনামুল কুদ্দুস, আব্দুল জব্বার তুতু, শেখ মো: ইলিয়াস আলী, খসরুজ্জামান খসরু, উজ্জল রঞ্জন চন্দ, নাজির আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, মোতাহির আলী মাখন, বাবর আহমদ, নাসিম হোসেন চৌধুরী, মাওলানা শোয়েব আহমদ, সেলিম আহমদ মাহমুদ, পারভেজ আহমদ, ফয়েজ আহমদ শিপু, এম মখলিছ খান, নুরুল ইসলাম লিমন, নজির আহমদ, সেলিম আহমদ, সাহেল আহমদ, কামরান হোসেন হেলাল, জিএম সেলিম, ইমন আহমদ, হোসেন আহমদ, ফয়সল আমীন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D