৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মো. শাহজাহানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজি প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মাহফিলে সাবেক মন্ত্রী মো. শাহজাহানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, শহীদ জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, একেএম তারেক কালাম, জালাল উদ্দিন চেয়ারম্যান ও উপদেষ্টা শহীদ আহমদ চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দীকি, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দির জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, মহানগর বিএনপি নেতা মুফতী নেহাল উদ্দিন, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-ত্রাণ পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক এনামুল হক মাক্কু, জেলা সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মহানগর জাসাস সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকে- শাহ আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম, সোহেল ইবনে রাজা, সুলেমান রশিদ, ফজলে আহসান রাব্বি, আতাউর রহমান, সাহেদ আহমদ, আব্দুস সালাম টিপু, দুলাল রেজা, আলী আকবর রাজন, মোজাম্মেল আলম সাদ্দাম, আবু বকর সিদ্দিকী, সাইফুল আলম পাভেল, জুবেল আহমদ, সদরুল ইসলাম লোকমান, শেখ শামসুদ্দিন শামসুল, সৈয়দ মিনহাজ, ইশতেখরার আহমদ বিপুল, তারেক আহমদ, আফজাল রিপন, আব্দুল হাই রাজন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D